আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খামেনেইকে আঘাত মানেই যুদ্ধ ঘোষণা, ট্রাম্পের মন্তব্যে আমেরিকা-ইরান সংঘাত চরমে

Published on: January 19, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ জানুয়ারিঃ আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত ফের একবার চরমে পৌঁছাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সরকার বদলের ডাক দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কড়া ভাষায় জবাব দিল তেহরান। ইরানের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপর কোনও ধরনের আঘাত এলে তা দেশের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবেই বিবেচিত হবে।

সম্প্রতি সাংবাদিকদের সামনে ট্রাম্প মন্তব্য করেন, আয়াতোল্লা খামেনেই ‘অসুস্থ’ ও ‘অযোগ্য’। তাঁর দাবি, খামেনেইয়ের নেতৃত্বে ইরান ধ্বংসের পথে এগোচ্ছে এবং হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য তিনি দায়ী। তাই ইরানে নতুন নেতৃত্ব আনার সময় এসেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এই বক্তব্য ঘিরেই আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

ট্রাম্পের মন্তব্যের পাল্টা জবাবে সামাজিক মাধ্যম এক্স-এ ক্ষোভ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, মার্কিন আগ্রাসনের কড়া জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, খামেনেইয়ের উপর কোনও হামলা হলে পরিস্থিতি সরাসরি যুদ্ধের দিকে গড়াবে।

এর মধ্যেই ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমশ অস্থির হয়ে উঠছে। মূল্যবৃদ্ধি, প্রশাসনিক ব্যর্থতা এবং কট্টরপন্থী শাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বিক্ষোভে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যদিও মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর দাবি, মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে এবং আন্দোলন দমনে প্রশাসন নির্বিচারে গুলি চালাচ্ছে।

অন্যদিকে, এই অস্থিরতার জন্য আমেরিকা ও ইজরায়েলকে দায়ী করেছেন খামেনেই। তাঁর অভিযোগ, পশ্চিমী শক্তিগুলি ইচ্ছাকৃতভাবে দাঙ্গা ও বিশৃঙ্খলা উসকে দিচ্ছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই পাল্টাপাল্টি হুমকি ও তীব্র বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে বড়সড় সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment