আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাংলায় আসন টার্গেট কমালেন অমিত শাহ, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Published on: April 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দানে নতুন করে চর্চা শুরু হয়েছে বিজেপির আসন লক্ষ্য ঘিরে। কয়েকদিন আগেই ১৭৭ আসনে জয়ের আশা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বৃহস্পতিবার হাজরার সভা থেকে সেই লক্ষ্য কমিয়ে ১৭০ আসনের কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলেন, “বাংলায় পরিবর্তন আনতে গেলে ১৭০ আসন জিততেই হবে।” পাশাপাশি ‘শর্টকাট’ উল্লেখ করে তিনি বলেন, ভবানীপুর আসনে হারলেই পরিবর্তনের পথ খুলে যাবে। তিনি আরও দাবি করেন, মমতা ব্যানার্জি-কে তাঁর নিজের ঘরেই পরাজিত করা হবে।

এদিন বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি, বেকারত্ব এবং অনুপ্রবেশ ইস্যু তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন শাহ। তাঁর দাবি, বাংলার মানুষ পরিবর্তন চায় এবং বিজেপিই সেই পরিবর্তনের একমাত্র বিকল্প।

অন্যদিকে, বিজেপির এই আসন লক্ষ্য নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেন, “২০২১-এ ২০০ বলেছিল, পেয়েছে ৭৭। এখন ১৭০ দিয়ে শুরু করেছে, ধীরে ধীরে কমবে।” তাঁর দাবি, বিজেপি ইতিমধ্যেই পরাজয়ের আশঙ্কা বুঝতে পেরে এমন লক্ষ্য নির্ধারণ করছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা এবং প্রার্থী ঘোষণার পর বিক্ষোভ দলটির শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। সেই প্রেক্ষিতেই লক্ষ্য পরিবর্তনকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।সব মিলিয়ে ভোটের আগে বিজেপির আসন টার্গেট ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা, যা আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment