আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাত পোহালেই ১ লক্ষ ২৫ হাজার মাটির শিবলিঙ্গ নির্মাণ করে অভিজিৎ দে ভৌমিকের উদ্যোগে পুজো ও রুদ্র যজ্ঞ, প্রস্তুতি কোচবিহারে

Published on: March 8, 2026
---Advertisement---

কোচবিহার, ৮ মার্চ : রাত পোহালেই কোচবিহারে  রুদ্রযজ্ঞ হবে। ১ লক্ষ ২৫ হাজার মাটির শিবলিঙ্গ নির্মাণ করে পুজো দেবেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিতের ওই উদ্যোগ শিব ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজকরা জানান, আগামী কাল সোমবার ওই পুজো ও যজ্ঞের শেষমুহুতের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। সাজিয়ে তোলা হয়েছে স্টেশন মোড় সংলগ্ন ময়দান। জানা গিয়েছে,কোচবিহার তো বটেই গোটা উত্তরবঙ্গে ওই পুজো, রুদ্র যজ্ঞের আয়োজন সাম্প্রতিক কালে প্রথম বলে মনে করছেন পন্ডিতদের অনেকেই।

কয়েকদিন আগে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি  অভিজিৎ দে ভৌমিক নিজে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন।পুজো উপলক্ষে ধব্জা স্থাপন করা হয়েছে।জানা গিয়েছে, কাশী সহ ভিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পন্ডিতরা অংশ নেবেন। আজ রাত পোহালেই স্টেশন মোড় এলাকায়  সেই  পুজো, যজ্ঞের প্রস্তুতি  তুঙ্গে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment