আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কামাখ্যা–বিহার রুটে জাল নোট পাচারের অভিযোগ, NJP স্টেশনে GRP-এর জালে বিহারের যুবক

Published on: December 22, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ডিসেম্বরঃ কামাখ্যা থেকে বিহারের উদ্দেশ্যে জাল নোট পাচারের অভিযোগে নিউ জলপাইগুড়ি(NJP) স্টেশন থেকে এক যুবককে গ্রেপ্তার করল GRP। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার জাল নোট। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রেল ও পুলিশ মহলে।

GRP সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে NJP GRP-এর স্পেশাল অপারেশন গ্রুপ(SOG) রবিবার বিশেষ অভিযান চালায়। আগরতলা–দেওঘর এক্সপ্রেস (ডাউন) ট্রেনটি NJP স্টেশনে দাঁড়ানোর পর জেনারেল কামরা থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

ধৃত যুবকের নাম MD একরাম আনওযাঁর (২৭)। তার বাড়ি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকায়। পুলিশ তার ব্যাগ তল্লাশি করে চারটি কালো প্যাকেটের মধ্যে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। পাশাপাশি তার কাছ থেকে একাধিক সিম কার্ড, দুটি ব্যাঙ্ক পাসবুক, একটি চেকবুক, দুটি এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক একটি সংগঠিত জাল নোট পাচার চক্রের সঙ্গে যুক্ত। কামাখ্যা থেকে জাল নোট নিয়ে বিহারে পৌঁছে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। উদ্ধার হওয়া একাধিক ব্যাঙ্ক সংক্রান্ত নথি ও সিম কার্ড খতিয়ে দেখে এই চক্রে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

NJP GRP ও SOG টিম যৌথভাবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত যুবককে সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জাল নোটের উৎস, কারা এই নেটওয়ার্ক চালাচ্ছে এবং এর সঙ্গে আন্তর্জাতিক যোগ রয়েছে কি না, সে সব গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনার পর রেলপথে নজরদারি আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে GRP।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment