জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি : রাতের অন্ধকারে গুলি চলল। জলপাইগুড়ি শহরে গুলি চলেছে বলে অভিযোগ উঠেছে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। গতকাল মাঝরাতে জলপাইগুড়ি শহরে গুলি চলার ওই অভিযোগ। শহরের ৫ নম্বর ওয়ার্ডে একাধিক গুলি চলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে দাবি, রাস্তায় দাঁড় করানো একটি গাড়ির উইন্ড স্ক্রিন ফুটো হয়ে ভিতরে ঢুকে যায় গুলি। আরও একটি গুলি পাশের একটি বাড়ির সঙ্গে থাকা সাইবার ক্যাফের কাচের দরজা ফুটো করে ঢুকে যায়।
আজ সকালে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ কর্তারা। রয়েছেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে, সেটি ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড। ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন,জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় দুই রাউন্ড শূন্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। কোনও হতাহতের খবর নেই। তদন্ত চলছে।





