আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গণনার দিন কলকাতায় বিজেপির কেন্দ্রীয় নেতারা,দিল্লিতে মিনিটে মিনিটে রিপোর্ট যাবে

Published on: May 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ মেঃ ৪ মে ভোট গণনাকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, গণনার দিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই থাকবেন এবং সল্টলেকের পার্টি অফিসে তৈরি করা বিশেষ কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির ওপর নজর রাখবেন। সেখান থেকেই মিনিটে মিনিটে রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে।

২৯৪টি বিধানসভা আসনের গণনার অগ্রগতি, কোন আসনে দল এগিয়ে বা পিছিয়ে সব তথ্য সরাসরি দিল্লিতে পাঠানো হবে। জানা গিয়েছে, এই কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনশল ও ভূপেন্দ্র যাদব। রাজ্যের সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখবেন অমিত শাহ নিজেও।

গণনার আগে প্রস্তুতি হিসেবে একাধিক দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। মালদহ, শিলিগুড়ি ও কলকাতায় পৃথকভাবে বৈঠক করেন সুনীল বনশল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। জেলা সভাপতি, প্রার্থী এবং বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে চার ধাপে সংগঠিত এই বৈঠকে গণনার দিনের কৌশল নির্ধারণ করা হয়।

দলীয় নির্দেশে বলা হয়েছে, কাউন্টিং এজেন্টদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। গণনাকেন্দ্রের ভিতরে প্রতিটি ধাপে নজরদারি চালাতে হবে এবং কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিকল্প এজেন্ট প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে। পাশাপাশি, কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে কর্মী ও সমর্থকদের।

এদিকে, ভোটগ্রহণ শেষ হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নজরদারি জারি রয়েছে। রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই কলকাতাতেই অবস্থান করছেন এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নজর রাখছেন। সব মিলিয়ে, গণনার দিন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment