আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সন্তানের প্রাণ বাঁচাতে শেষ লড়াই, আবেগঘন দৃশ্যে স্তব্ধ জব্বলপুর

Published on: May 1, 2026
---Advertisement---

জব্বলপুর, ১ মে: মধ্যপ্রদেশের নর্মদা জলাধারে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় সামনে এল হৃদয়বিদারক এক ছবি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও চার বছরের সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন এক মা। নিজের লাইফ জ্যাকেটের মধ্যেই শিশুকে জড়িয়ে ধরে ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি জলে ডুবে মৃত্যু হয় দু’জনেরই। এই মর্মান্তিক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত অনেকেই, এমনকি মন্ত্রী রাকেশ সিং-ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বৃহস্পতিবার ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি প্রমোদতরী নর্মদার গভীর জলাধারের মাঝামাঝি পৌঁছতেই আচমকা খারাপ আবহাওয়ার কবলে পড়ে। প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে নৌকাটি ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলেও পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যোগ দেয়।

দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান। অন্ধকার নেমে এলেও বন্ধ হয়নি উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজের সময়ই সামনে আসে মা-ছেলের করুণ দৃশ্য, যা প্রত্যক্ষ করে স্তম্ভিত হয়ে যান উদ্ধারকর্মীরাও।

ঘটনাস্থল পরিদর্শনে এসে মন্ত্রী রাকেশ সিং জানান, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নৌকার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল না। সব মিলিয়ে এই দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment