আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্যে জিতবে তৃণমূলই! ‘স্বীকারোক্তি’ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম নবী মীরের

Published on: May 1, 2026
---Advertisement---

 

কলকাতা, ১ মে: সংগঠনগত দুর্বলতা সত্ত্বেও রাজ্যে ভোটের শতাংশ বৃদ্ধির ব্যাপারে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস। ২৯৪টি আসনেই এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বহু কেন্দ্রে সংগঠনের ঘাটতি স্পষ্ট হলেও, নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী দলের নেতৃত্ব। বিশেষ করে প্রথম দফার ভোট এবং শ্রীরামপুর কেন্দ্রকে ঘিরে বাড়তি নজর রয়েছে তাদের।

দলীয় সূত্রে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, অন্তত ২০০টি আসনে ভোটের শতাংশ বাড়তে পারে এবং প্রায় ৮টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সরকার গঠনে কংগ্রেস ‘নির্ণায়ক ভূমিকা’ নিতে পারে বলেও মন্তব্য করেছেন দলের পর্যবেক্ষক গুলাম নবী মীর। তাঁর বক্তব্য, “যদি তৃণমূল এককভাবে সরকার গঠন করতে না পারে, তবে কংগ্রেসের সমর্থন দরকার হতে পারে।”

একই সঙ্গে এক্সিট পোলের ফলাফল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মীরের দাবি, বুথ ফেরত সমীক্ষা যা দেখাচ্ছে, বাস্তবে তার উল্টো ফল হতে পারে। তাঁর মতে, বাংলায় ‘সাইলেন্ট ভোট’ হয়েছে এবং ভোটাররা সচেতনভাবেই নিজেদের মতামত গোপন রেখেছেন।

মীর আরও বলেন, রাজ্যের মহিলা ভোটারদের একটি বড় অংশ তৃণমূলের দিকে ঝুঁকতে পারে, কারণ বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল তারা সরাসরি পেয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় তৃণমূল ও বিজেপি দু’পক্ষের তরফেই চাপ ও ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।

এদিকে, গণনার আগে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। কর্মী ও এজেন্টদের সঙ্গে একাধিক বৈঠক করা হচ্ছে। উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর ও মুর্শিদাবাদে তুলনামূলক ভালো ফলের আশা করছে দল। সব মিলিয়ে ফল প্রকাশের আগে কংগ্রেস শিবিরে জল্পনা ও প্রত্যাশা দুটোই বাড়ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment