আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অটোর এলপিজির দামে বড়সড় বৃদ্ধি,চাপে চালক ও যাত্রী

Published on: May 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ মে: নতুন মাসের শুরুতেই ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি এবার বেড়ে গেল অটোর এলপিজির দামও। একধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়ে অটোর গ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা। ফলে চাপে পড়েছেন অটোচালক থেকে সাধারণ যাত্রীরা।

জানা গিয়েছে, যুদ্ধ পরিস্থিতির আগে অটোর এলপিজির দাম ছিল লিটার প্রতি প্রায় ৫২ টাকা। তবে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই জ্বালানির দামে লাগামহীন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। গত ১১ মার্চ প্রথম ধাক্কা লাগে, এরপর একাধিক দফায় দাম বাড়তে বাড়তে বর্তমানে প্রায় ৯০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে।

এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পরিবহণ খাতে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু রুটে অটোর ভাড়া বাড়ানো হয়েছে। তবে যেসব রুটে এখনও ভাড়া অপরিবর্তিত ছিল, সেখানেও ভাড়া বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। অটোচালকদের একাংশের দাবি, খরচ বাড়লেও যাত্রীদের কথা ভেবে বারবার ভাড়া বাড়ানো সম্ভব নয়, ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের।

অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি একসঙ্গে বাণিজ্যিক গ্যাসের দামও বাড়িয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে একধাক্কায় ৯৯৩ টাকা বৃদ্ধি পেয়েছে দাম, যা হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। যদিও আপাতত ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি, যা সাধারণ মানুষের কাছে কিছুটা স্বস্তির খবর।

সব মিলিয়ে, জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের আর্থিক চাপ আরও বাড়ছে বলেই মত অর্থনৈতিক মহলের একাংশের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment