আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট মিটতেই সিলিন্ডার পিছু বাড়ল ৯৯৩ টাকা

Published on: May 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ মে: ভোট পর্ব শেষ হতেই জ্বালানির দামে বড়সড় বৃদ্ধির ধাক্কা খেল দেশবাসী। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি একধাক্কায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়িয়েছে। সংশোধিত দামে কলকাতায় এই সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ৩২০২ টাকা। একইভাবে দিল্লিতেও দাম বেড়ে হয়েছে ৩০৭১.৫ টাকা, যা হোটেল ও রেস্তরাঁ শিল্পে বড় প্রভাব ফেলতে চলেছে।

তবে সাধারণ গৃহস্থের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব যাতে সাধারণ মানুষের উপর সরাসরি না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত।

তথ্য বলছে, চলতি বছর জুড়েই বাণিজ্যিক গ্যাসের দাম ক্রমাগত বেড়েই চলেছে। ১ জানুয়ারি ১১১ টাকা, ১ ফেব্রুয়ারি ৪৯ টাকা এবং মার্চে ৩১ টাকা দাম বাড়ার পর গত মাসে একধাক্কায় ২১৮ টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার মে মাসের শুরুতেই সেই বৃদ্ধি প্রায় হাজার টাকার কাছাকাছি পৌঁছল, যা নজিরবিহীন বলেই মনে করছে অর্থনৈতিক মহল।

মূলত হোটেল, রেস্তরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ১৯ কেজির গ্যাস ব্যবহার করা হয়। ফলে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে খাবারের দামে। অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, বাড়তি খরচ সামলাতে মেনুর দাম বাড়ানো ছাড়া উপায় থাকবে না।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়ছে দেশীয় বাজারেও। ফলে আগামী দিনে জ্বালানির দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment