আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রকাশিত আইসিএসই ও আইএসসি ফলাফল, সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে অনুষ্কা ঘোষ

Published on: April 30, 2026
---Advertisement---

কলকাতা, ৩০ এপ্রিলঃ বৃহস্পতিবার প্রকাশিত হল ভারতীয় স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য কাউন্সিল-এর অধীনে আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। দশমের পরীক্ষা শেষের মাত্র ৩০ দিনের মাথায় এবং দ্বাদশের ক্ষেত্রে ২৬ দিনের মধ্যে ফল প্রকাশ করে নজির গড়ল কাউন্সিল।

এবারের আইএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন পানিহাটির বাসিন্দা অনুষ্কা ঘোষ। সেন্ট জেভিয়ার্স স্কুল-এর ছাত্রী অনুষ্কা ৪০০-তে পূর্ণ ৪০০ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।

পরিসংখ্যান বলছে, দশম ও দ্বাদশ উভয় ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। আইসিএসই -তে ছাত্রীর পাশের হার ৯৯.৪৬ শতাংশ, যেখানে ছাত্রদের ৯৮.৯৩ শতাংশ। অন্যদিকে আইএসসি-তে ছাত্রীর পাশের হার ৯৯.৪৮ শতাংশ, ছাত্রদের ক্ষেত্রে তা ৯৮.৮১ শতাংশ। যদিও মোট পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্ররাই এগিয়ে।

২০২৬ সালের আইসিএসই পরীক্ষায় মোট ২,৫৮,৭২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ২,৫৬,৫৯০ জন উত্তীর্ণ হয়েছে, যা মোট পাশের হার ৯৯.১৮ শতাংশ। এর মধ্যে ছাত্র ১,৩৬,০৩২ জন এবং ছাত্রী ১,২০,৫৫৮ জন। আইএসসি পরীক্ষায় মোট ১,০২,৪১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ছাত্রের সংখ্যা ৫৩,৪৭২ এবং ছাত্রীর সংখ্যা ৪৮,৯৪২। এই পরীক্ষায় পাশের হার ৯৯.১৩ শতাংশ।

ফলাফল জানতে পড়ুয়ারা আইসিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিয়ে সহজেই রেজাল্ট দেখতে পারছে। পাশাপাশি প্রিন্ট অপশনের মাধ্যমে ফলাফলের কপি সংগ্রহ করার সুবিধাও রয়েছে।

কাউন্সিল জানিয়েছে, খাতা রিভিউয়ের জন্য ১ মে থেকে ৪ মে পর্যন্ত আবেদন করা যাবে। পুনরায় পরীক্ষায় বসতে চাইলে ৮ থেকে ১৪ মে-র মধ্যে রি-রেজিস্ট্রেশন করতে হবে। জুনের প্রথম সপ্তাহে রিভিউয়ের ফল প্রকাশিত হবে এবং ১৫ জুন পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার ফল জুলাইয়ের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment