আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বৃষ্টির পর ভবানীগঞ্জ বাজার পরিদর্শনে অভিজিৎ দে ভৌমিক ও পৌরপতি দিলীপ সাহা, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর কোচবিহার পুরসভার

Published on: April 29, 2026
---Advertisement---

কোচবিহার, ২৯ এপ্রিলঃ বৃষ্টি থামতেই কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের বেহাল পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামলেন পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা ও কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যান সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি সহ আরও অনেকে। এদিন তাঁরা বাজার চত্বর ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বৃষ্টির জেরে জল জমে যাওয়ার সমস্যা এবং নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়ে স্থানীয়দের অভিযোগও শোনেন তাঁরা।

এদিন এবিষয়ে অভিজিৎ দে ভৌমিকও ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “পৌরসভা সবসময় ব্যবসায়ীদের পাশে আছে, তবে সকলের সহযোগিতা ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।”

অন্যদিকে, পৌরপতি দিলীপ সাহা জানান, বাজারে জল জমার অন্যতম কারণ হল ড্রেনে প্লাস্টিক ও আবর্জনা ফেলা। তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন, প্লাস্টিক, সবজির উচ্ছিষ্ট বা অন্যান্য বর্জ্য যেন ড্রেনে না ফেলা হয়। এতে নিকাশি ব্যবস্থা সচল থাকবে এবং জল জমার সমস্যা কমবে।

তিনি আরও জানান, কোচবিহার পৌরসভা প্রতিদিন বাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে। ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আবর্জনা অপসারণ সব ক্ষেত্রেই নিয়মিত নজর রাখা হচ্ছে।

সবমিলিয়ে, বৃষ্টির পর বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগের উপরই জোর দেওয়া হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment