আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দ্বিতীয় দফায় রেকর্ড ভোট, বেলা ৫টার আগে ৮৯.৯৯% উপস্থিতি, পূর্ব বর্ধমান শীর্ষে

Published on: April 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ এপ্রিলঃ বুধবার দ্বিতীয় দফার ভোটের মধ্য দিয়ে কার্যত শেষ হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোটপর্ব। সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলে। মোট ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, যার ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের শাসনভার নির্ধারিত হবে।

এই দফায় মোট প্রার্থী ছিলেন ১,৪৪৮ জন, যার মধ্যে ২১৮ জন মহিলা। কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩২১ এবং ১৬ জন নিরক্ষর প্রার্থীও রয়েছেন। বিশেষভাবে নজর কেড়েছে বিজেপি প্রার্থী রাকেশ সিং -এর নাম, যার বিরুদ্ধে সবচেয়ে বেশি ৯১টি অপরাধমূলক মামলা রয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তার দিক থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল সাতটি জেলায় হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান।

ভোটদানের হারে নজির গড়েছে এই দফা। বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ। জেলার নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে ৯২.৪৬ শতাংশ। এছাড়া হুগলিতে ৯০.৩৪%, নদিয়ায় ৯০.২৮%, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৫৭% ভোট নথিভুক্ত হয়েছে। কলকাতা উত্তর ও দক্ষিণে তুলনামূলক কম হলেও যথাক্রমে ৮৭.৭৭% ও ৮৬.১১% ভোট পড়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই ১৪২টি আসনের মধ্যে ১২৩টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। ফলে এবারের ফলাফলেও সেই সমীকরণ বজায় থাকে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সবমিলিয়ে, দ্বিতীয় দফার ভোটে বিপুল অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও একবার প্রমাণ করল। এখন নজর ফল ঘোষণার দিকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment