আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমাদেরই”, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী

Published on: April 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের শেষলগ্নে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী। বুধবার বিকেলে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান তিনি। বুথে ঢোকার সময় ‘ভিকট্রি’ সাইন দেখিয়ে আত্মবিশ্বাসী বার্তা দেন নেত্রী।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা অভিযোগ করেন, “কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। এটা আদালত অবমাননা। আমার পাড়ার লোক, বিশেষ করে মেয়েদের মারধর করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, আরামবাগ, খানাকুল ও গোঘাটের মতো একাধিক জায়গায় একই ধরনের ঘটনা ঘটছে।
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বলেন, “দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরাই পাচ্ছি। তৃণমূলই জিতছে।” তাঁর কথায়, সাধারণ মানুষের সমর্থন তাঁদের পক্ষেই রয়েছে এবং ফলাফল সেই দিকেই যাবে।

এর আগে সকালে ভবানীপুরের বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী। চেতলা ও চক্রবেড়িয়ার একাধিক বুথ ঘুরে দেখেন তিনি এবং পরিস্থিতি খতিয়ে নেন। চক্রবেড়িয়ার একটি বুথে কিছুক্ষণ বসেও থাকেন তিনি। সেখান থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী।

তিনি অভিযোগ করেন, মঙ্গলবার গভীর রাতে কাউন্সিলর অসীম বসুর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তল্লাশি চালায় এবং পরিবারের সদস্যদের হুমকি দেয়। “বাড়িতে একা থাকা মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। এভাবে কি ভোট হয়?” প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, “আমাদের কর্মীরা মাথা নত করবে না।”

ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment