আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে অসহযোগিতার অভিযোগ, ভোটের ১২ঘণ্টা আগে ফলতার বিডিও সৌরভ হাজরা পুরুলিয়ায় বদলি কমিশনের

Published on: April 28, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনা, ২৮ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের মাত্র ১২ ঘণ্টা আগে প্রশাসনিক স্তরে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিডিও সৌরভ হাজরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা-র সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

এই অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করে কমিশন। সৌরভ হাজরাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে পুরুলিয়া-য় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের ঠিক আগে এমন সিদ্ধান্ত প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে রাজ্যের ১৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে কমিশন কড়া নজরদারি চালাচ্ছে। কোনওরকম গাফিলতি বা অসহযোগিতা বরদাস্ত করা হবে না এই বার্তাই দিতে চায় কমিশন, বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

ফলতা কেন্দ্র এমনিতেই সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিডিও-র অপসারণ ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment