আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঠিকাদার বনাম শ্রমিকের লড়াই, পাওনা টাকার দাবিতে ধর্না যুবক

Published on: April 28, 2026
---Advertisement---

শীতলকুচি, ২৮ এপ্রিলঃ পাওনা টাকার দাবিতে ধর্নাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি ব্লকের গাদোপাড়া এলাকা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ও পাল্টা অভিযোগে পরিস্থিতি ক্রমেই জটিল আকার নেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্যের এক ঠিকাদার গোলাপ মিয়ার কাছে বেশ কিছু টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন ইজাজুল মিয়া। সেই দাবিতেই তিনি এদিন সকাল থেকে গোলাপ মিয়ার বাড়ির সামনে ধর্নায় বসেন। তাঁর অভিযোগ, কাজের বিনিময়ে প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে দেওয়া হয়নি, তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে।

তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গোলাপ মিয়া। তাঁর দাবি, ইজাজুল মিয়ার কাছে মাত্র চার হাজার টাকা বকেয়া রয়েছে এবং অধিকাংশ টাকাই আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, কয়েকদিন আগে ইজাজুল ও তাঁর সঙ্গীরা তাঁর বাড়িতে এসে ধমক-চমক দেন। এমনকি সেই সময় বাড়ি থেকে সোনা হারিয়ে যাওয়ার ঘটনাও সামনে আনেন তিনি।

অন্যদিকে ইজাজুল মিয়া এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, তিনি কাউকে হুমকি দেননি, শুধুমাত্র নিজের প্রাপ্য টাকা আদায়ের দাবিতেই শান্তিপূর্ণভাবে ধর্নায় বসেছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছেনার উদ্দিন মিয়া জানান, অভিযোগ তাঁদের কাছে এসেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য হবিবার রহমানও জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে অসহযোগিতার অভিযোগ, ভোটের ১২ঘণ্টা আগে ফলতার বিডিও সৌরভ হাজরা পুরুলিয়ায় বদলি কমিশনের

ভোটের আগে ফলতায় উত্তেজনা, ‘পুস্পা’ বনাম ‘সিংঘম’ তরজা তুঙ্গে; রিপোর্ট দিলে পদক্ষেপ করবে কমিশন

‘সিংহম’ বনাম ‘পুষ্পা’ লড়াই! জাহাঙ্গিরের নেতৃত্বে পুলিশ পর্যবেক্ষকের কনভয় ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগানে উত্তাল এলাকা

৩ ভোটারের জন্য ৩০ হাজার টাকার দাবি! বিএলও-কে ঘিরে অভিযোগে তোলপাড় বনগাঁ

দিনহাটায় রুটমার্চে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, “হিংসা রুখতেই বিশেষ অভিযান”-জানালেন পুলিশ সুপার জসপ্রিত সিং

স্কুটির ডিকি থেকে উদ্ধার ৩০০ গ্রাম ব্রাউন সুগার, বাজারমূল্য কয়েক লক্ষ

Leave a Comment