আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় রুটমার্চে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, “হিংসা রুখতেই বিশেষ অভিযান”-জানালেন পুলিশ সুপার জসপ্রিত সিং

Published on: April 28, 2026
---Advertisement---

দিনহাটা, ২৮ এপ্রিলঃ ভোট পরবর্তী সম্ভাব্য অশান্তি রুখতে কোচবিহার জেলায় জোরদার পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। দিনহাটা-সহ একাধিক স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুটমার্চ করল কোচবিহার জেলা পুলিশ।

মঙ্গলবার দিনহাটার পেটলা ও মাতালহাট এলাকায় এই রুটমার্চ পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসপ্রিত সিং। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেন এবং শান্তি বজায় রাখার বার্তা দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে ঘিরে যাতে কোনওরকম হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই স্পর্শকাতর এলাকাগুলিতে নিয়মিত টহল ও রুটমার্চ চালানো হচ্ছে।

রুটমার্চ চলাকালীন সাধারণ মানুষকে নির্ভয়ে থাকার বার্তা দেন পুলিশ আধিকারিকরা। তাঁরা জানান, আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনও সমস্যা হলে দ্রুত পুলিশকে জানানোর জন্যও আবেদন করা হয় স্থানীয়দের কাছে।

রুটমার্চ শেষে পুলিশ সুপার জসপ্রিত সিং জানান, “ভোট পরবর্তী হিংসা রুখতে এবং জেলার সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে।”

প্রশাসনের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment