আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দলবদলের পর অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, সাইবার সেলে অভিযোগ দায়ের রূপাঞ্জনা মিত্রের

Published on: April 28, 2026
---Advertisement---

কলকাতা, ২৮ এপ্রিলঃ দলবদলের পর সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ সাইবার হেনস্তার অভিযোগ তুলে সরব হলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তিনি একাংশের আক্রমণের মুখে পড়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তাঁকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি সরাসরি ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে দাবি অভিনেত্রীর।

এই ঘটনার প্রতিবাদে সোমবার সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেন রূপাঞ্জনা। তিনি জানান, যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাঁকে হুমকি ও অশালীন বার্তা পাঠানো হয়েছে, তার সমস্ত প্রমাণ তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। এমনকি নিজের দায়ের করা অভিযোগের স্ক্রিনশটও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যাতে বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিনেত্রীর অভিযোগ, দলবদলের ‘অপরাধে’ তাঁকে লক্ষ্য করে লাগাতার ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে। কেবল রাজনৈতিক মতভেদ নয়, তাঁর নারী পরিচয়কেও নিশানা করা হয়েছে বলে দাবি তাঁর। এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবারই নির্বাচনী প্রচারের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ক্ষোভ উগরে দেন রূপাঞ্জনা। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, “নারী সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে একজন মহিলাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।” হুমকিদাতাদের সরাসরি সামনে এসে কথা বলার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।

এই ঘটনায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী রাতুল মুখোপাধ্যায়-সহ বহু অনুরাগী ও নেটিজেন। তাঁদের দাবি, এই ধরনের সাইবার হেনস্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া প্রয়োজন।

পুরো ঘটনাকে কেন্দ্র করে নারী নিরাপত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

৭১৩ কিমি পেরিয়ে ভোট ডিউটি! নিজের পকেট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করে কোচবিহার থেকে দক্ষিণবঙ্গে ছুটছেন কর্মীরা

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের ‘গোপন বৈঠক’ বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ, রিপোর্ট তলব হাই কোর্টের

মমতাকে গুলি করার হুমকি পোস্ট বিজেপি মুখপাত্রর! “৪ তারিখ জবাব দেবে মানুষ”, পালটা আক্রমণে সরব তৃণমূল

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, ‘পুষ্পা ঝুকেগা নেহি’ পর্যবেক্ষককে চ্যালেঞ্জ জাহাঙ্গিরের

মালদায় তৃণমূল প্রার্থীকে স্যালুট, সৌজন্য না পক্ষপাত? গণনাকেন্দ্রের ঘটনায় মুখোমুখি তৃণমূল-বিজেপি

‘সিংঘম’ আইপিএসকে ধমক-চমক থেকে নাচের ভিডিও অজয় পাল শর্মাকে নিশানায় মহুয়া, নিন্দায় অখিলেশ

Leave a Comment