আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফুলবাড়ীতে রাস্তা থেকে ছিটকে পড়ল ভোট কর্মীর গাড়ি

Published on: April 27, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ ভোটের দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি বাস। ফুলবাড়ী ব্যারেজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায় বাসটি। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি বহরমপুর থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় ফুলবাড়ী ব্যারেজ এলাকায় আচমকাই রাস্তায় একটি গরু চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে বাস চালক হঠাৎ ব্রেক কষেন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে অনেকটা নিচে নেমে যায়।

ঘটনায় বাসের চালক ও সহকারী চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করার কাজ শুরু করেছে। পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

নির্বাচনের আগে ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর। বিশেষ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোটের দায়িত্বে যেতে গিয়ে এমন দুর্ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ফুলবাড়ী ব্যারেজ সংলগ্ন এলাকায় প্রায়শই রাস্তায় গবাদি পশু চলে আসে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। প্রশাসনের তরফে এই বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment