আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাত হলেই বাড়ির টিনের চালে পড়ছে ঢিল আজব কান্ড মাথাভাঙায়

Published on: April 26, 2026
---Advertisement---

মাথাভাঙা, ২৬ এপ্রিলঃ দুদিন থেকে রাতের অন্ধকারে বাড়ির টিনের চালে পড়ছে পাথরের ঢিল।ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি মাথাভাঙ্গা শহরের ১ নং ওয়ার্ডের।জানা গেছে শুক্রবার সন্ধ্যা থেকে বাড়ির টিনের চালে পাথরের ঢিল পড়লেও গুরুত্ব দেয়নি কেউ।

ভেবেছিলেন বাচ্চারা হয়তো ঢিল ছুঁড়েছে। কিন্তু শুক্রবারের পর শনিবারও একই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এলাকার বাসিন্দারা সবাই রাস্তায় বেরিয়ে আসে, তারপরও টিনের চালে পড়তে থাকে পাথরের ঢিল।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার টাউনবাবু পিঙ্কি রায় সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশের সামনেও ঘটতে থাকে একই ঘটনা। কিছুক্ষণ পর পর পাথরের ঢিল পড়তে থাকে টিনের চালে।পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পুরো এলাকায় টহলদারি চালায়।

আলো দাস নামে এক গৃহবধু জানান শুক্রবার সন্ধ্যা থেকে পাথরের ঢিল পড়ছে।প্রথমে গুরুত্ব না দিলেও শনিবার সন্ধ্যা থেকে ঢিলের পর ঢিল পড়তে থাকে।বাচ্চাদের পাশাপাশি বড়োরাও বাড়ি থেকে বেরোতে পারছেন না।চারদিক থেকে ঢিল আসলেও কাউকে দেখা যাচ্ছে না বলে জানান।ঘটনায় যথেষ্ট আতঙ্কিত তারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment