আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মথুরাপুর চৌরঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ, উত্তেজনা ছড়াল এলাকায়

Published on: April 25, 2026
---Advertisement---

মালদা, ২৫ এপ্রিলঃ মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে শনিবার ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। জানা গিয়েছে, মথুরাপুর হাটকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সিভিক ভোলেন্টিয়াররা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। অভিযোগ, এক বাইক চালককে বারবার অনুরোধ করার পরও তিনি গাড়ি সরাননি।

এরপর ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ আধিকারিক তাকে চড় মারেন। এতে বাইকে থাকা শিশু-সহ চালক পড়ে যান রাস্তায়। ঘটনার পর উত্তেজিত হয়ে বাইক চালক পুলিশের উপর চড়াও হন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে চৌরঙ্গী মোড়ে। পুলিশ তাকে আটক করতে গেলে তিনি পরিবার-সহ সেখান থেকে পালিয়ে যান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment