আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদার হবিবপুরে ইভিএম বদলের অভিযোগে তুমুল উত্তেজনা, প্রশাসনের ব্যাখ্যা ‘ভিত্তিহীন’

Published on: April 24, 2026
---Advertisement---

মালদা, ২৪ এপ্রিলঃ হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা ব্লকের গোবিন্দ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাডাঙ্গা এলাকার ২৯ নম্বর বুথে ইভিএম মেশিন বদলের অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোট গ্রহণ শেষ হওয়ার পর একটি চার চাকার গাড়িতে করে বুথ থেকে দুটি ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই গাড়ি থেকেই সন্দেহজনকভাবে আরও দুটি অব্যবহৃত ইভিএম মেশিন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়।

অভিযোগ, ওই গাড়িতে একজন নির্বাচন আধিকারিক ছাড়া অন্য কোনও কেন্দ্রীয় বাহিনী বা ভোটকর্মীকে উঠতে দেওয়া হচ্ছিল না। এতে সন্দেহ দানা বাঁধে এবং গ্রামবাসীরা প্রতিবাদে সরব হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান হবিবপুরের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। তাঁর উপস্থিতিতে ব্যবহৃত দুটি ইভিএমের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত মেশিন উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী।

যদিও দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও ইভিএম বিকল হলেতাৎক্ষণিক বদলের জন্য রিজার্ভ মেশিন রাখা হয়, সেটিই গাড়িতে ছিল। ভুল বোঝাবুঝির জেরেই এই বিক্ষোভ বলে প্রশাসনের দাবি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নতুন ‘পাবলিক সেফটি’ বিল ঘিরে তুমুল বিতর্ক, কড়া আইন আনার সওয়াল সরকারের

গুন্ডাদমন বিলের আলোচনায় বিধানসভার গ্যালারিতে হিংসায় নিহতদের পরিবার, উঠে দাঁড়াল শাসকদল

টাকা উদ্ধারের পরেও ২০ দিন এফআইআর হয়নি! আগেই জানত ট্রাস্ট, তবু ব্যবস্থা হয়নি! রামমন্দির অর্থকাণ্ডে নতুন বিস্ফোরক তথ্য

রামমন্দির অর্থকাণ্ডে গ্রেপ্তার শ্যালক-জামাইবাবু, সম্পত্তি বৃদ্ধির অভিযোগে নতুন প্রশ্ন

ওবিসি বিলের ভোটে ‘ওয়াকআউট’‘ঋত তৃণমূলের’,ওবিসি বিল ঘিরে নাটক বিধানসভায়, ভিতরে পাঁচ বিধায়ক রয়ে গেলেন কক্ষে, তৃণমূলে নতুন জল্পনা

ইউসিসি বিলে আপাতত ব্রেক, উচ্চপর্যায়ের কমিটি গড়ে এগোতে চায় সরকার

Leave a Comment