আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঘুঘুমারিতে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসা, ‘আমাকে আটকানো যাবে না’-কড়া বার্তা অভিজিৎ দে ভৌমিকের

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ প্রথম দফার বিধানসভা ভোটের দিন কোচবিহারের ঘুঘুমারি এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হল। অভিযোগ, ১৫৫ ও ১৫৭ নম্বর বুথে প্রবেশ করতে গেলে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে প্রার্থী ও কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।

তৃণমূল কংগ্রেসের দাবি, একই এলাকায় বিজেপি প্রার্থীকে কোনও বাধা দেওয়া হয়নি, অথচ অভিজিৎ দে ভৌমিককে আটকে দেওয়া হয়। এই ঘটনাকে পক্ষপাতদুষ্ট আচরণ বলেই অভিযোগ শাসকদলের। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং বচসার পর বুথে প্রবেশ করেন তৃণমূল প্রার্থী।

ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে, সেটা আমরা আগেই জানতাম। তবে বিএসএফ বা অন্য আধিকারিকদের কাছ থেকে তেমন সমস্যা হয়নি। কিন্তু সিআরপিএফ কেন এমন আচরণ করছে, তা স্পষ্ট নয়। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি কোন দলের প্রার্থী। বিজেপি প্রার্থীকে আটকানো হচ্ছে না, কিন্তু তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। তবে আমাকে আটকানো যাবে না, আমি বুথে ঢুকেছি বাংলায় এভাবে গণতন্ত্র দমিয়ে রাখা যাবে না।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটের দিন এমন পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে এবং সকল প্রার্থীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ইভিএমে প্রার্থীর নাম কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য, মাথাভাঙ্গায় বন্ধ ভোটগ্রহণ, রিপোলিংয়ের দাবি বিজেপির

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিজিৎ দে ভৌমিক, ‘কোচবিহারের ৯টি আসনেই জিতবে তৃণমূল’, দাবি প্রার্থীর

১০০ মিটার নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী, উত্তেজনা ঘুঘুমারি হাই স্কুলে

বুথে জমায়েত ঘিরে উত্তেজনা, তৃণমূল নেতা আটক, দিনহাটায় চড়ল রাজনৈতিক পারদ

শিলিগুড়িতে ‘আগেই পড়েছে ভোট’ অভিযোগ, তৃণমূল প্রার্থী গৌতম দেবের হস্তক্ষেপে টেন্ডার ভোটের আশ্বাস

কোচবিহারে বেলা ১টা পর্যন্ত ৬০.৭৫% ভোট, ৯ আসনে জমজমাট ভোট, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

Leave a Comment