আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিজিৎ দে ভৌমিক, ‘কোচবিহারের ৯টি আসনেই জিতবে তৃণমূল’, দাবি প্রার্থীর

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিল: প্রথম দফার ভোটের দিন সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। এদিন তিনি কোচবিহার শহরের সুনীতি একাডেমি স্কুলের ৪/২০০ নম্বর বুথে গিয়ে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোট দেওয়ার সময় তাঁকে স্বতঃস্ফূর্ত মেজাজে দেখা যায়। লাইনে দাঁড়িয়ে মুচকি হেসে ভোটার কার্ড দেখাতেও দেখা যায় তাঁকে।

ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন। তাঁর দাবি, কোচবিহার জেলার ৯টি বিধানসভা আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে। আগামী ৪ মে ফলাফল প্রকাশের পর সেই ছবি আরও পরিষ্কার হয়ে যাবে বলেও জানান তিনি।

এদিনের ভোট পরিস্থিতি নিয়েও ইতিবাচক মন্তব্য করেন অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ যথেষ্ট উৎসাহজনক। আবহাওয়াও অনুকূলে থাকায় ভোটারদের উপস্থিতি ভালো বলেই দাবি তাঁর।

পাশাপাশি তিনি আরও জানান, এবারের ভোটে প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত ভোট পড়তে পারে বলে তাঁর অনুমান। তাঁর কথায়, “যেভাবে নির্বাচন কমিশন কিছু ভোটারের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ উঠেছে, তা পূরণ করতে গেলে ভোটের হার ৯০ শতাংশের উপরে যাওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৯৬৮ জন। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে প্রশাসনের তরফেও জানানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ঘুঘুমারিতে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসা, ‘আমাকে আটকানো যাবে না’-কড়া বার্তা অভিজিৎ দে ভৌমিকের

১০০ মিটার নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী, উত্তেজনা ঘুঘুমারি হাই স্কুলে

বুথে জমায়েত ঘিরে উত্তেজনা, তৃণমূল নেতা আটক, দিনহাটায় চড়ল রাজনৈতিক পারদ

শিলিগুড়িতে ‘আগেই পড়েছে ভোট’ অভিযোগ, তৃণমূল প্রার্থী গৌতম দেবের হস্তক্ষেপে টেন্ডার ভোটের আশ্বাস

কোচবিহারে বেলা ১টা পর্যন্ত ৬০.৭৫% ভোট, ৯ আসনে জমজমাট ভোট, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

ভোটের লাইনে দাঁড়িয়েই মৃত্যু চার ভোটারের, গরমে বাড়ছে উদ্বেগ

Leave a Comment