আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে বেলা ১টা পর্যন্ত ৬০.৭৫% ভোট, ৯ আসনে জমজমাট ভোট, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

Published on: April 23, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ প্রথম দফার ভোটগ্রহণে কোচবিহার জেলায় বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৭৫ শতাংশ। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোচবিহার জেলার ৯টি আসনেই সকাল থেকেই ভোটারদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ বিধানসভায় ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ, কোচবিহার উত্তরে ৬২.৮৭ শতাংশ, মাথাভাঙ্গায় ৬১.২১ শতাংশ, মেখলিগঞ্জে ৫৯.৩৮ শতাংশ, শীতলকুচিতে ৬০.১৯ শতাংশ, সিতাইয়ে ৬২.৫৬ শতাংশ, দিনহাটায় ৬২.০৮ শতাংশ, নাটাবাড়িতে ৬১.৪২ শতাংশ এবং তুফানগঞ্জে ৫৭.৯ শতাংশ ভোট পড়েছে।

এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হারও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ভোটারদের উৎসাহ ও অংশগ্রহণে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে জেলায়।

উল্লেখ্য, কোচবিহার জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য তৈরি করা হয়েছে ২,৬৭৭টি বুথ, যার মধ্যে ১৪০টি অক্সিলারি বুথ রয়েছে।

নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় মোতায়েন রয়েছে ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২ হাজারেরও বেশি রাজ্য পুলিশ। প্রতিটি সাধারণ বুথে দুটি করে সিসিটিভি ক্যামেরা এবং অতি স্পর্শকাতর বুথে তিনটি করে ক্যামেরা রাখা হয়েছে।

এবারের নির্বাচনের বিশেষ আকর্ষণ হিসেবে ৫০০টি মহিলা পরিচালিত বুথ তৈরি করা হয়েছে, যা ভোটারদের কাছে বিশেষভাবে নজর কাড়ছে। পাশাপাশি ১০টি মডেল বুথও তৈরি করা হয়েছে আধুনিক পরিষেবার সঙ্গে।

সব মিলিয়ে কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত ব্যবস্থার মধ্যেই কোচবিহার জেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে বলে প্রশাসনের দাবি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নতুন ‘পাবলিক সেফটি’ বিল ঘিরে তুমুল বিতর্ক, কড়া আইন আনার সওয়াল সরকারের

গুন্ডাদমন বিলের আলোচনায় বিধানসভার গ্যালারিতে হিংসায় নিহতদের পরিবার, উঠে দাঁড়াল শাসকদল

টাকা উদ্ধারের পরেও ২০ দিন এফআইআর হয়নি! আগেই জানত ট্রাস্ট, তবু ব্যবস্থা হয়নি! রামমন্দির অর্থকাণ্ডে নতুন বিস্ফোরক তথ্য

রামমন্দির অর্থকাণ্ডে গ্রেপ্তার শ্যালক-জামাইবাবু, সম্পত্তি বৃদ্ধির অভিযোগে নতুন প্রশ্ন

ওবিসি বিলের ভোটে ‘ওয়াকআউট’‘ঋত তৃণমূলের’,ওবিসি বিল ঘিরে নাটক বিধানসভায়, ভিতরে পাঁচ বিধায়ক রয়ে গেলেন কক্ষে, তৃণমূলে নতুন জল্পনা

ইউসিসি বিলে আপাতত ব্রেক, উচ্চপর্যায়ের কমিটি গড়ে এগোতে চায় সরকার

Leave a Comment