আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুর্শিদাবাদে তৃণমূলের প্রতীকে চাপলেও ভোট বিজেপিতে!বড়ঞায় বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি

Published on: April 23, 2026
---Advertisement---

মুর্শিদাবাদ, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণের দিন বড়ঞা বিধানসভা কেন্দ্রের ১৮৬ নম্বর বুথে ইভিএমকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বড়ঞা ব্লকের গোদাপাড়া এলাকার ওই বুথে স্থানীয় ভোটারদের একাংশ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেও ভোটটি বিজেপির প্রতীকে রেকর্ড হচ্ছে।
এই অভিযোগ ছড়িয়ে পড়তেই বুথের সামনে চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, ইভিএমে বড় ধরনের কারিগরি ত্রুটি রয়েছে অথবা কোনও কারচুপি করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা জোরদার করে এলাকা ঘিরে ফেলা হয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছু সময়ের জন্য ওই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়াও ব্যাহত হয় বলে জানা গেছে।

এই ঘটনার জেরে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা ও প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে প্রায় একই ধরনের অভিযোগ উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৫১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপির ঝুলিতে চলে যাচ্ছে।

সেই অভিযোগ ঘিরেও সেখানে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুই জায়গাতেই ইভিএম নিয়ে ওঠা এই অভিযোগ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি করেছে। এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নতুন ‘পাবলিক সেফটি’ বিল ঘিরে তুমুল বিতর্ক, কড়া আইন আনার সওয়াল সরকারের

গুন্ডাদমন বিলের আলোচনায় বিধানসভার গ্যালারিতে হিংসায় নিহতদের পরিবার, উঠে দাঁড়াল শাসকদল

টাকা উদ্ধারের পরেও ২০ দিন এফআইআর হয়নি! আগেই জানত ট্রাস্ট, তবু ব্যবস্থা হয়নি! রামমন্দির অর্থকাণ্ডে নতুন বিস্ফোরক তথ্য

রামমন্দির অর্থকাণ্ডে গ্রেপ্তার শ্যালক-জামাইবাবু, সম্পত্তি বৃদ্ধির অভিযোগে নতুন প্রশ্ন

ওবিসি বিলের ভোটে ‘ওয়াকআউট’‘ঋত তৃণমূলের’,ওবিসি বিল ঘিরে নাটক বিধানসভায়, ভিতরে পাঁচ বিধায়ক রয়ে গেলেন কক্ষে, তৃণমূলে নতুন জল্পনা

ইউসিসি বিলে আপাতত ব্রেক, উচ্চপর্যায়ের কমিটি গড়ে এগোতে চায় সরকার

Leave a Comment