আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগের রাতে টাকা বিলির অভিযোগ কোচবিহার দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের বিরুদ্ধে,উত্তেজনা

Published on: April 22, 2026
---Advertisement---

কোচবিহার, ২২ এপ্রিল: ভোটের আগের দিন রাতে টাকা বিলির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার দক্ষিণ বিধানসভা। অভিযোগের তির বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভা ২ নং ওয়ার্ড এলাকায়। ভোটের আগে প্রচার শেষ হওয়ার পরও নিয়ম ভেঙে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর প্রচার বন্ধ থাকার কথা। কিন্তু অভিযোগ, সেই নিয়মের তোয়াক্কা না করেই ভোটের আগের রাতে ২ নম্বর ওয়ার্ডে সক্রিয় ছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন ভোটারের বাড়িতে গিয়ে নগদ টাকা বিলি করছিলেন এবং একটি ডায়েরিতে নাম লিখে রাখছিলেন।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। তাদের উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে প্রার্থীর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

তৃণমূলের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর অভিযোগ করেন, “ভোট প্রচার শেষ হয়ে গেছে। তারপরও বিজেপি প্রার্থী রাতে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছিলেন। তার কাছে ১৫-২০টি ৫০০ টাকার বান্ডিল ছিল। আমরা খবর পেয়ে সেখানে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। আমাদের কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি ২ নম্বর ওয়ার্ডের এক কর্মীর বাড়িতে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের কিছু লোক আমাকে ঘিরে ধরে বাধা দেয়। আমি কোনও টাকা বিলি করতে যাইনি। পুরো ঘটনাটি সাজানো নাটক, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভোটের আগের দিন এমন অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। এখন দেখার, নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment