আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটে ‘বাইক নিষেধাজ্ঞা’ ঘিরে বিতর্ক, হাইকোর্টে চ্যালেঞ্জ কমিশনের নির্দেশ

Published on: April 22, 2026
---Advertisement---

কলকাতা, ২২ এপ্রিলঃ ভোটের আগে বাইক চলাচলে নিষেধাজ্ঞা ঘিরে নতুন করে বিতর্কে জড়াল নির্বাচন কমিশন। কমিশনের জারি করা একাধিক বিধিনিষেধ এবার চ্যালেঞ্জের মুখে কলকাতা হাইকোর্ট-এ। বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছেন এবং আগামী ২৩ এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও ধরনের বাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, ভোটের দুই দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও পিলিয়ন রাইডার বা পিছনে যাত্রী বসানো যাবে না। এমনকি ভোটের দিনও বিশেষ প্রয়োজন ছাড়া বাইক নিয়ে বেরোনোর উপর একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

এই নির্দেশিকাকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। তাঁর বক্তব্য, বাইক বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম। সেখানে যাত্রী বসানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করলে সাধারণ মানুষের কাজকর্মে বড়সড় সমস্যা তৈরি হবে। বিষয়টি ব্যক্তিগত স্বাধীনতা ও নাগরিক অধিকারের সঙ্গেও যুক্ত বলেই দাবি করা হয়েছে।

যদিও কমিশনের তরফে জানানো হয়েছে, চিকিৎসা, স্কুল-কলেজে যাতায়াত বা পারিবারিক জরুরি প্রয়োজনে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া অ্যাপ-ভিত্তিক বাইক পরিষেবাকেও ছাড় দেওয়া হয়েছে।
তবে সাধারণ মানুষের প্রশ্ন, রাস্তায় পুলিশি তল্লাশির সময় ‘জরুরি প্রয়োজন’ প্রমাণ করা কতটা সহজ হবে? এই অনিশ্চয়তা থেকেই বিষয়টি আদালতে গড়িয়েছে।

এখন সবার নজর ২৩ এপ্রিলের শুনানির দিকে। আদালত কমিশনের এই নির্দেশে সিলমোহর দেয়, নাকি সাধারণ মানুষের স্বস্তির কথা মাথায় রেখে কিছু শিথিলতা আনে সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment