জলপাইগুড়ি: ১৭ এপ্রিলঃ ভোটের মুখে বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর শালবাড়ি এলাকায় সিপিএমে বড় ভাঙনের ঘটনা সামনে এল। ২৩টি পরিবারের মোট ১০০ জন সিপিএম কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
জানা গেছে, সদ্য যোগদানকারী কর্মীরা দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাদের অভিযোগ, দলের তরফে দীর্ঘদিন ধরেই তাদের খোঁজখবর নেওয়া হচ্ছিল না । বিপদের সময়ও পাশে দাঁড়ায়নি দলের কেউ। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তারা।
এদিন বানারহাট ব্লকের এসসি-ওবিসি সেলের সভাপতি জাফর হোসেন ও সহ-সভাপতি লতিব হোসেনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারা।
নতুনভাবে তৃণমূলে যোগদানকারী সদস্যরা জানান, মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প ও সাধারণ মানুষের পাশে থাকার ভূমিকা তাদের অনুপ্রাণিত করেছে। সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান। যোগদানের পর তারা সন্তোষও প্রকাশ করেন।





