আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদায় রাহুলের সভায় বিজেপি-তৃণমূলকে ‘জোড়া বিপদ’ আখ্যা, পরিবর্তনের ডাক

Published on: April 14, 2026
---Advertisement---

মালদা, ১৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে মালদার চাঁচলে জনসভা করে একযোগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চাঁচলের কলমবাগান মাঠে আয়োজিত এই সভায় জেলার ১২টি আসনের প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। জনসভায় উপস্থিত মানুষের ভিড় এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কংগ্রেস শিবিরে বাড়তি আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়।

এদিন বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে তীব্র কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, “নরেন্দ্র মোদি আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।” তিনি আরও দাবি করেন, মোদি এখন আন্তর্জাতিক রাজনীতির প্রভাবাধীন এবং ডোনাল্ড ট্রাম্প-এর নাম উল্লেখ করে বলেন, “ট্রাম্প উঠতে বললে উঠবেন, ঝুঁকতে বললে ঝুঁকবেন।” পাশাপাশি তথাকথিত ‘এপস্টিন ফাইল’ প্রসঙ্গ টেনেও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

শুধু কেন্দ্র নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও তীব্র ভাষায় আক্রমণ করেন রাহুল। তিনি অভিযোগ করেন, “তৃণমূল বাংলায় সিন্ডিকেট রাজ চালু করেছে। কর্মসংস্থানের অভাব রয়েছে, শিল্পের অবস্থা খারাপ।” তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।

রাহুল গান্ধী এদিন বলেন, “বিজেপি ও তৃণমূল দুই দলই বাংলার মানুষের জন্য জোড়া বিপদ।” তিনি মনে করেন, মানুষের ঐক্য বজায় রাখা এবং প্রকৃত উন্নয়নের জন্য কংগ্রেসের প্রয়োজন রয়েছে। বক্তব্যের মধ্যে তিনি বাঙালির স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যও স্মরণ করেন এবং পরিবর্তনের ডাক দেন।
তবে রাজনৈতিক মহলের নজর কাড়ে, এদিন তাঁর বক্তব্যে সিপিএম বিরোধী কোনও মন্তব্য শোনা যায়নি, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

অন্যদিকে, এই জনসভায় ব্যাপক ভিড় দেখে আশাবাদী মালতিপুরের কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর । তিনি জানান, আগামী ২০ তারিখের মধ্যে মালদায় প্রচারে আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর দাবি, এই উচ্ছ্বাসই প্রমাণ করছে যে আসন্ন নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক বক্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন দেখার, এই প্রচার কতটা ভোটে প্রভাব ফেলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment