আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সেন্সরের কাঁচিতে বদল অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’, মুক্তির আগে বড়সড় কাটছাঁট

Published on: April 14, 2026
---Advertisement---


বিনোদন ডেস্ক: বলিউডে হরর-কমেডি ঘরানার নতুন ছবি ‘ভূত বাংলা’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অক্ষয় কুমার অভিনীত এই ছবির ট্রেলার ও গান মুক্তির পর ভালোই সাড়া ফেলেছে। তবে মুক্তির আগেই সেন্সর বোর্ডের কাঁচিতে বেশ কিছু পরিবর্তনের মুখে পড়তে হয়েছে ছবিটিকে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিবিএফসি গত ২ এপ্রিল ছবিটিকে ‘UA’ সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ, ১৬ বছরের কম বয়সী দর্শকদের ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। শুধু সার্টিফিকেটই নয়, ছবির একাধিক দৃশ্য ও সংলাপে পরিবর্তনের নির্দেশও দিয়েছে সেন্সর বোর্ড।

জানা গিয়েছে, প্রায় ১০ মিনিটের একটি সিক্যোয়েন্স সম্পূর্ণ বাদ দিতে হয়েছে নির্মাতাদের। এছাড়া ছবির বিভিন্ন অংশে থাকা একাধিক অশালীন শব্দ বদলানোর নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে ২৬ মিনিট ও প্রায় এক ঘণ্টার মাথায় থাকা সংলাপগুলোতে সেন্সরের কাঁচি চলে। সাবটাইটেলেও থাকা কিছু শব্দ পরিবর্তন করতে হয়েছে।

শুধু সংলাপ নয়, ছবির প্রথমার্ধে নারীদের প্রতি অবমাননাকর একটি মন্তব্য নিয়েও আপত্তি তোলে সিবিএফসি। সেই সংলাপ সংশোধনের পরামর্শ দেওয়া হয় নির্মাতাদের। পাশাপাশি ধর্মীয় ও কুসংস্কার সম্পর্কিত কিছু দৃশ্যের আগে ডিসক্লেমার যুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, সব মিলিয়ে সংশোধনের পর ছবির মোট ৬৩টি দৃশ্যে পরিবর্তন বা কাটছাঁট করা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের দৈর্ঘ্য ছিল ৭২ সেকেন্ড, যা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ‘ও সুন্দরী’ গানের একটি অংশ পুরোপুরি বাদ পড়েছে এবং ‘ওরে ও সাওয়ারিয়া’ গানের প্রায় ২৭ সেকেন্ড কেটে দেওয়া হয়েছে।

এই সমস্ত পরিবর্তনের পর ছবির মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড, অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট। উল্লেখ্য, ছবির মুক্তির দিনও পরিবর্তন করা হয়েছে। আগে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও, এখন তা পিছিয়ে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে ‘ভূত বাংলা’।

মুক্তির আগে এত কাটছাঁট সত্ত্বেও নির্মাতারা আশাবাদী যে ছবিটি দর্শকদের মন জয় করবে। এখন দেখার, এই পরিবর্তনের পর ‘ভূত বাংলা’ বক্স অফিসে কতটা সাফল্য পায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment