আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এটা বিহার, ইউপি নয় যে বুলডোজার চালিয়ে দেবে, বাংলা স্বাধীনতার জন্ম দিয়েছে’, নির্বাচনী মঞ্চে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী

Published on: April 13, 2026
---Advertisement---

বীরভূম, ১৩ এপ্রিলঃ সোমবার একাধিক নির্বাচনী কর্মসূচির মধ্যে সিউড়ির জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তিনি।

সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ডেউচা পাঁচামি প্রকল্পে প্রায় ৩২ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এবং এর ফলে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তিনি বলেন, “বীরভূমের মাটি সোনার চেয়েও খাঁটি।” রাজ্যের সামাজিক প্রকল্পগুলির প্রসঙ্গ তুলে ধরে মমতা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধীদের, “বাংলায় ১০৫টি সোশ্যাল স্কিম আছে, একটি দেখিয়ে দিন যেখানে কাজ হয়নি।”

সভামঞ্চে আবেগঘন মুহূর্তও দেখা যায়, যখন নিজের শৈশবের স্মৃতি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বীরভূমে মামাবাড়িতে কাটানো দিনের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তবে এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন।

উত্তরপ্রদেশের ‘বুলডোজার নীতি’ প্রসঙ্গে কড়া মন্তব্য করে মমতা বলেন, “আমি বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসার নীতিতে বিশ্বাসী।” একইসঙ্গে বিহারের উদাহরণ টেনে ভোটের আগে আর্থিক সহায়তা দিয়ে পরে তা ফেরত নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বলেন, “এই নির্বাচনে ২২৬ আসন পাবে তৃণমূল। দিল্লির ফোর্স দিয়ে বাংলা দখল করা যাবে না।” কেন্দ্রীয় সরকারকেও নিশানা করে তিনি বলেন, বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই এবং আগামী দিনে তাদের বিদায় শুরু হবে।

সবমিলিয়ে, সিউড়ির সভা থেকে উন্নয়ন, সামাজিক প্রকল্প ও রাজনৈতিক আক্রমণ সব মিলিয়ে নির্বাচনের আগে জোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment