আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মিছিল থেকেই জয়ের ডাক, খলিসামারিতে তৃণমূলের জনজোয়ার

Published on: April 9, 2026
---Advertisement---

শীতলকুচি, ৯ এপ্রিলঃ নির্বাচনের আর বেশি দেরি নেই, আর সেই কারণেই শেষ মুহূর্তে প্রচারে জোর বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের খলিসামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল গলাকাটা থেকে মহিষমুড়ি পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।

মিছিল থেকেই জয়ের বার্তা দেন তৃণমূল নেতৃত্ব।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী হরিহর দাস, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, অঞ্চল সভাপতি ফটিকচন্দ্র বর্মন সহ বহু কর্মী-সমর্থক। গোটা মিছিল জুড়ে চোখে পড়ে ব্যাপক জনসমাগম, যা কার্যত জনজোয়ারের চেহারা নেয়।

মিছিল শেষে অনুষ্ঠিত জনসভা থেকে প্রার্থী হরিহর দাস বলেন, “এই নির্বাচন মানুষের অধিকার রক্ষার লড়াই।”তিনি উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সকলকে আগামী ২৩ এপ্রিল সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান জানান।তৃণমূল নেতৃত্বের দাবি, এই বিপুল জনসমর্থনই তাঁদের জয়ের পথে আরও এগিয়ে দিচ্ছে।নির্বাচনের আগে এমন শক্তি প্রদর্শন যে কর্মীদের মনোবল বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।এখন ভোটের দিনেই স্পষ্ট হবে এই জনজোয়ারের প্রতিফলন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment