আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না”-নাটাবাড়ি থেকে ভোটাধিকার ফেরানোর আশ্বাস অভিষেকের

Published on: April 7, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জনসভা থেকে তীব্র ভাষায় ভারতীয় জনতা পার্টি-কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ইস্যুতে সরব হয়ে তিনি বিস্ফোরক অভিযোগ তোলেন।

অভিষেকের দাবি, অবৈধভাবে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ লক্ষেরও বেশি হিন্দু বাঙালি রয়েছেন। এই ঘটনাকে তিনি গণতান্ত্রিক অধিকারের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন। তাঁর কথায়, “এভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া গণতন্ত্রের পরিপন্থী।”

এই প্রেক্ষাপটে তিনি আশ্বাস দেন, ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে সরকার সকলের মৌলিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেবে। সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, “কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না।”

অভিষেক আরও বলেন, “টাকা আটকে আমাদের রুখতে পারেনি, নাম কেটে দিয়েও রুখতে পারবে না। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের চুপ করানো যাবে না।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।

এদিন ভাষা ও পরিচয়ের প্রশ্নেও বিজেপিকে আক্রমণ করেন তিনি। অভিষেকের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে বহু বাঙালিকে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে। তাঁর মতে, এই ধরনের আচরণ বাঙালিদের আত্মসম্মানের উপর আঘাত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তৃণমূল একদিকে ভোটার তালিকা ইস্যুকে সামনে এনে বিজেপিকে চাপে ফেলতে চাইছে, অন্যদিকে ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর বার্তাও দিচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment