আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি,অফলাইন আপিল ও জেলা ভিত্তিক শুনানির আর্জি তৃনমূলের

Published on: April 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ এপ্রিল: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, শয়ে শয়ে ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। এই পরিস্থিতিতে বাদ পড়া ব্যক্তিদের ট্রাইবুনালে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে এই ট্রাইবুনাল ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে একাধিক দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে কলকাতা হাই কোর্ট-এর প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে ট্রাইবুনালের প্রক্রিয়াকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার আবেদন জানানো হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্রাইবুনালে আবেদন করতে যাতে মানুষকে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় যেতে না হয়। তার বদলে জেলা স্তরেও শুনানির ব্যবস্থা করা উচিত। এতে করে সাধারণ মানুষের সময় ও অর্থ দু’দিক থেকেই সাশ্রয় হবে বলে মত তাদের।

এছাড়াও, কেবল অনলাইন নয়, অফলাইন আবেদন ব্যবস্থাও চালু করার দাবি জানানো হয়েছে। দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ করা হয়েছে, যাতে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা সহজেই আপিল করতে পারেন।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই জটিলতা বড় ইস্যু হয়ে উঠতে পারে। তাই ট্রাইবুনাল প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার দাবিতে সরব হয়েছে শাসকদল। এখন আদালত ও নির্বাচন কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment