আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফর্ম ৬ ঘিরে বিতর্ক,ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তৃণমূলের প্রতিবাদ,সিইও দপ্তরের সামনে হাতাহাতি পুলিশের সঙ্গে

Published on: March 31, 2026
---Advertisement---

কলকাতা, ৩১ মার্চ: ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল সিইও দপ্তর চত্বর। ফর্ম ৬ ফিলআপ করে ভিনরাজ্যের ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে সোমবার বিস্ফোরক দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জী। সেই ইস্যুতেই মঙ্গলবার সকাল থেকে দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূলপন্থী বিএলওরা।

অভিযোগ, ব্যাগভর্তি ফর্ম ৬ নিয়ে এসে ভোটার তালিকায় বেআইনি নাম তোলার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একাধিক জায়গায় হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের বেআইনিভাবে বাংলার তালিকায় যুক্ত করা হচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলছে। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর অভিযোগও ওঠে।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, নির্বাচনকে প্রভাবিত করতে মিথ্যা অভিযোগ তুলে অশান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল।

ঘটনাকে কেন্দ্র করে সিইও দপ্তর চত্বর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment