আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুভেন্দুর বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা, হাই কোর্টে রিপোর্ট জমা

Published on: March 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ মার্চঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে -এ এই সংক্রান্ত মামলায় রিপোর্ট জমা দিয়ে সেই তথ্যই জানাল কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ।

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তাঁর বিরুদ্ধে রাজ্যের কোথায় কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার বিস্তারিত তথ্য জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

এই প্রেক্ষিতে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেন। এর আগেই কলকাতা পুলিশ আদালতে জানায়, তাদের অধীনে শুভেন্দুর বিরুদ্ধে ৭টি ফৌজদারি মামলা রয়েছে। শুক্রবার রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের অধীনে আরও ২৫টি মামলা রয়েছে। ফলে সব মিলিয়ে শুভেন্দুর বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন বলে আদালতে জানানো হয়েছে। রিপোর্ট জমা পড়ার পরই এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি ভট্টাচার্য।

অন্যদিকে, বারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী -ও একই বিষয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন। তাঁর বিরুদ্ধে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার বিস্তারিত তথ্য আদালতের কাছে জমা দিতে বলা হয়।

এই ক্ষেত্রে কলকাতা পুলিশ তাদের রিপোর্টে জানিয়েছে, কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তাদের অধীনে মোট ৪টি ফৌজদারি মামলা রয়েছে। তবে রাজ্য পুলিশের আওতায় তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে এবং কোন কোন থানায় সেগুলি নথিভুক্ত হয়েছে, সেই তথ্য এখনও সম্পূর্ণভাবে জানাতে পারেনি প্রশাসন।

এই পরিস্থিতিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে থাকা সমস্ত মামলার পূর্ণাঙ্গ তথ্য আদালতে জমা দিতে হবে। নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হিসাব সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment