আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লাভপুরে অভিষেকের সভামঞ্চে আগুন,দ্রুত নিয়ন্ত্রণে আগুন, অক্ষত অভিষেক,তদন্তে নেমেছে দমকল ও পুলিশ

Published on: March 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ মার্চঃ বীরভূমের লাভপুরে শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে হঠাৎই উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মঞ্চের একাংশে আগুন লাগার ঘটনা সামনে আসে। মঞ্চের উপরের অংশে কাপড়ে আগুন ধরে ধোঁয়া বের হতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

জানা গিয়েছে,এদিন দুপুরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাষণের সময় তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে ভবিষ্যতের পরিকল্পনার কথাও জানান তৃণমূল নেতা।

সভা শেষ হওয়ার পর মঞ্চ থেকে নেমে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। ঠিক সেই সময়ই মঞ্চের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কাপড়ের অংশে। তবে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থার জন্য সভাস্থলে উপস্থিত দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। মঞ্চ সংলগ্ন এলাকা ফাঁকা করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

দমকলের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

তবে কী কারণে এই আগুন লাগল,তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই দমকল ও পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ালেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment