আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘কষ্ট করে হাসপাতালে যেতে হবে না’,ডাবগ্রাম ফুলবাড়ির সভা থেকে ‘দুয়ারে স্বাস্থ্য’-র প্রতিশ্রুতি ‘দিদি’র

Published on: March 25, 2026
---Advertisement---


শিলিগুড়ি, ২৫ মার্চঃ চতুর্থবার ক্ষমতায় ফিরলে স্বাস্থ্য পরিষেবাকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। ‘দুয়ারে সরকার’-এর পর এবার ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্প চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষকে আর কষ্ট করে হাসপাতালে যেতে হবে না, বরং চিকিৎসকরাই পৌঁছে যাবেন মানুষের বাড়ির কাছাকাছি।

গত ২০ মার্চ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের দিনই এই প্রকল্পের কথা প্রথম জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার দুয়ারে চিকিৎসা করব।” সেই ঘোষণারই পুনরুল্লেখ শোনা গেল নির্বাচনী প্রচারের প্রথম দিন উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি জনসভা থেকে।

প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় প্রতিটি এলাকায়, এমনকি বুথ স্তরেও বসবে স্বাস্থ্য শিবির। সেখানে উপস্থিত থাকবেন চিকিৎসক ও নার্সরা। সাধারণ রোগ নির্ণয় থেকে প্রাথমিক চিকিৎসা সবই মিলবে বাড়ির কাছেই। পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থাও।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও জনমুখী করে তোলা। বিশেষ করে গ্রামাঞ্চল বা দূরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের জন্য এই প্রকল্প বড় সহায়ক হতে পারে। অনেক ক্ষেত্রেই দূরের হাসপাতালে যেতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্প তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই আসন্ন বিধানসভা-কে সামনে রেখে এই প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সব মিলিয়ে, মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন উদ্যোগের ঘোষণা। এখন দেখার, ভোটের ফলাফল কী হয় এবং এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ পায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment