আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়’,বিজেপির ‘বঙ্গভঙ্গে’র প্ল্যান ফাঁস করে ভোটারদের সতর্কবার্তা মমতার

Published on: March 25, 2026
---Advertisement---

ময়নাগুড়ি, ২৫ মার্চঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে নির্বাচনী প্রচারে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবারের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ‘বঙ্গভঙ্গের চক্রান্ত’-এর অভিযোগ তুলে সরব হন তিনি এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেন।

সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি পশ্চিমবঙ্গকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। তাঁর কথায়, “বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় ওরা। অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল।” যদিও এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে, তবুও তিনি আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস থাকলে বাংলাকে কোনওভাবেই ভাগ হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মানুষের স্বার্থে তিনি অতীতে যেমন লড়াই করেছেন, ভবিষ্যতেও তেমনই লড়াই চালিয়ে যাবেন। “রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মানুষের অধিকারের জন্য লড়েছি, প্রয়োজনে আবার লড়ব,” এই বার্তায় আবেগের সুরও শোনা যায় তাঁর বক্তব্যে।

এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একাধিক জাতীয় ও রাজ্য ইস্যু তুলে ধরেন মুখ্যমন্ত্রী। নোটবন্দি, এনআরসি এবং এস আই আর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে মহিলাদের। তিনি বলেন, “মেয়েরা বিয়ে করে পদবি বদলেছে, তাই তাদের নাম কেটে দেওয়া হয়েছে। বহু রাজবংশীকেও বাদ দেওয়া হয়েছে।”

এসআইআর প্রক্রিয়ায় ভোগান্তির অভিযোগ তুলে তিনি বলেন, এই প্রক্রিয়ার লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি পেট্রোলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত বিজেপির প্রভাবেই নেওয়া হচ্ছে। মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের ঘটনাও তিনি উল্লেখ করেন।

সব মিলিয়ে, ময়নাগুড়ির সভা থেকে আবেগ, অভিযোগ এবং রাজনৈতিক আক্রমণের মিশেলে নির্বাচনী লড়াইয়ের সুর আরও তীব্র করে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment