আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপিকে নিশানা, চতুর্থবার সরকার গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

Published on: March 25, 2026
---Advertisement---

ময়নাগুড়ি, ২৫ মার্চঃ ছাব্বিশের নির্বাচন-কে সামনে রেখে বুধবার থেকেই রাজ্যজুড়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে প্রচারের সূচনা করে তিনি স্পষ্ট বার্তা দিলেন চতুর্থবারের জন্য তৃণমূল সরকার গঠনই লক্ষ্য।

সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন। বিশেষভাবে উল্লেখ করেন লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী-র মতো প্রকল্পের কথা। তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় থাকলে মানুষ আজীবন এই সুবিধা পাবেন বিনামূল্যে শিক্ষা, রেশন এবং স্বাস্থ্য পরিষেবাও চালু থাকবে। তাঁর দাবি, “আমরা যা বলি, তাই করি। মিথ্যে প্রতিশ্রুতি দিই না।”

এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি। জানান, ১ এপ্রিল থেকে বাড়ানোর ঘোষণা থাকলেও ইতিমধ্যেই উপভোক্তারা বর্ধিত টাকা পেয়ে গিয়েছেন। তাঁর কথায়, তৃণমূল সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অন্যদিকে, সভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। নোটবন্দি, এনআরসি ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন ইস্যু তুলে ধরে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলেছে কেন্দ্রের নীতিগুলি। বিশেষ করে মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার প্রসঙ্গ তুলে তিনি তীব্র সমালোচনা করেন।

এছাড়াও পেট্রোলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সব মিলিয়ে, ময়নাগুড়ির সভা থেকেই নির্বাচনী লড়াইয়ের সুর চড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment