আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গ্যাস কালোবাজারির অভিযোগে মালদায় পথ অবরোধ, উত্তেজনা মনস্কামনা রোডে

Published on: March 24, 2026
---Advertisement---


মালদা, ২৪ মার্চঃ মালদা শহরে গ্যাস সরবরাহে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ তুলে পথে নামলেন গ্রাহকদের একাংশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদা-র মনস্কামনা রোড এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকাতেই অবস্থিত “উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস” নামে একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাহকরা।

অভিযোগ, বহুদিন আগে গ্যাস বুকিং করা হলেও নির্ধারিত সময়ের পরও সিলিন্ডার পাচ্ছেন না তাঁরা। এমনকি বুকিংয়ের পর ডেলিভারি সংক্রান্ত মেসেজ এলেও বাস্তবে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। গ্রাহকদের দাবি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে গ্যাসের কালোবাজারি করা হচ্ছে।

বিক্ষোভকারীদের মধ্যে অভিজিৎ মহন্ত ও জয়ন্ত হালদার সহ একাধিক গ্রাহক জানান, “আমরা নিয়ম মেনে বুকিং করেছি, মেসেজও এসেছে। কিন্তু দিনের পর দিন গ্যাস দেওয়া হচ্ছে না। বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।” তাঁদের আরও দাবি, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় এই পরিষেবায় এমন অনিয়ম মেনে নেওয়া যায় না।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

গ্রাহকদের দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক এবং নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করুক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment