আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঈদের মাঠে জনসংযোগে তৃণমূল প্রার্থী হরিহর দাস

Published on: March 21, 2026
---Advertisement---

শীতলকুচি, ২১ মার্চ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শীতলকুচি ব্লকের গোলনাওহাটি অঞ্চলের বিভিন্ন ঈদগাহ মাঠে জনসংযোগ ও প্রচার সারলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস। উৎসবের আবহে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এদিন ঈদের নামাজের পর বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিনের প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রার্থী হরিহর দাস স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। ঈদের শুভ দিনে এই জনসংযোগ কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ সহ দলের অন্যান্য কর্মী ও সমর্থকরা। তাঁরা জানান, উৎসবের দিনেও মানুষের পাশে থেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment