শীতলকুচি, ১৯ মার্চঃ কোচবিহারের শীতলকুচি ব্লকের ভাওয়েরথানা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই শুরু হয় প্রবল শিলাবৃষ্টি।
তার জেরে ভোকডাবরী এলাকার বিস্তীর্ণ অঞ্চলে তরমুজ, ধান, আলু, মরিচ, তামাক ও বিভিন্ন সবজি ক্ষেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।ক্ষেতের পর ক্ষেত সাদা বরফের মতো শিলে ঢেকে যায়, আর তার নিচেই চাপা পড়ে যায় চাষিদের দীর্ঘদিনের পরিশ্রম ও আশা।
শুধু ফসল নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘরও। অনেকের টিনের চাল ফুটো হয়ে গেছে, কোথাও বা আংশিক ভেঙে পড়েছে।মাথার উপর ছাদটুকুও এখন অনিশ্চিত হয়ে পড়েছে অনেক পরিবারের জন্য।ক্ষতিগ্রস্ত কৃষকদের চোখে মুখে স্পষ্ট হতাশা আর অসহায়তা।





