আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পেল না তৃণমূল প্রতিনিধি দল, রমজানের কারণে প্রাতঃরাশে যাচ্ছেন না সাংসদরা

Published on: March 14, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ মার্চঃ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় পেল না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। দু’বার চিঠি দিয়েও দ্রৌপদী মুর্মু-র কাছ থেকে সাক্ষাতের সময় মেলেনি বলে অভিযোগ তৃণমূলের। তবে একই সময়ে আগামী সোমবার তৃণমূলের সাংসদদের প্রাতঃরাশে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। যদিও তৃণমূল সূত্রে খবর, ওই অনুষ্ঠানে দলের কোনও সাংসদই উপস্থিত থাকতে পারবেন না।

কারণ হিসেবে জানানো হয়েছে, দলের একাধিক সাংসদ বর্তমানে রমজানের রোজা পালন করছেন। তাঁদের বাদ দিয়ে অন্য সাংসদদের অনুষ্ঠানে পাঠানো দলীয়ভাবে সমীচীন মনে করা হচ্ছে না। সেই কারণেই তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি লিখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রমজান চলার কারণে প্রাতঃরাশের আমন্ত্রণে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে ঈদের পর রাষ্ট্রপতি যদি সময় দেন, তাহলে সাক্ষাতের সুযোগ পেলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়েছেন।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, সেই সংক্রান্ত তথ্য তুলে ধরতেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল দলের প্রতিনিধিদল। এই বিষয়ে গত সপ্তাহে প্রথমবার চিঠি দেওয়া হয়েছিল। পরে আবারও চিঠি পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত সাক্ষাতের সময় মেলেনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্প্রতি উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, গত শনিবার শিলিগুড়িতে এক আদিবাসী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না। এই মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক তরজা।

এদিকে বিষয়টি নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতির পদকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তুলেছে। অন্যদিকে বিজেপি এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। ফলে বিষয়টি ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment