আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গু*লি, অল্পের জন্য রক্ষা

Published on: March 12, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১২ মার্চঃ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা-কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বুধবার গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ফারুক আব্দুল্লা। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্স নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন ফারুক আব্দুল্লা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অনুষ্ঠান থেকে বেরনোর সময় এক ব্যক্তি খুব কাছ থেকে ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হননি।

নিরাপত্তারক্ষীদের তৎপরতায় দ্রুত অভিযুক্তকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম কমল সিং জমওয়াল। তিনি জম্মুর বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অনুষ্ঠানস্থলের বাইরে অপেক্ষা করছিলেন এবং ফারুক আব্দুল্লার উপর নজর রাখছিলেন। সুযোগ বুঝে পিছন থেকে এসে গুলি চালানোর চেষ্টা করেন তিনি। তবে নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপে এক রাউন্ডের বেশি গুলি চালাতে পারেননি।

ঘটনার পর প্রশ্ন উঠেছে, এমন একটি অনুষ্ঠানে কীভাবে একজন ব্যক্তি অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারলেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এই ঘটনার পর ফারুক আব্দুল্লার ছেলে তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে জানান, তাঁর বাবা সম্পূর্ণ নিরাপদ আছেন। তিনি বলেন, আল্লাহর কৃপায় তাঁর বাবা অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতার কারণেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment