আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটে কেন্দ্রকে নিশানা, ১৬ মার্চ মহামিছিলের ডাক মমতার

Published on: March 12, 2026
---Advertisement---


খবরিয়া ২৪ ডেস্ক, ১২ মার্চঃ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের জেরে তৈরি হওয়া পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে প্রতিবাদ জানাতে আগামী ১৬ মার্চ, সোমবার রাজপথে মহামিছিলের ডাক দিয়েছেন তিনি। বিকেল ৪টায় কলকাতার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আগাম কোনও পরিকল্পনা বা প্রস্তুতি নেয়নি কেন্দ্র। পশ্চিম এশিয়া ও আরব দুনিয়ায় যুদ্ধ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, তবুও কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে কার্যত নিশ্চুপ ছিল। তাঁর দাবি, গ্যাস মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্রব্য। সেই গ্যাসের সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তার সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, কেন্দ্র হঠাৎ করেই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে। অর্থাৎ ২৫ দিনের আগে আর গ্যাস বুকিং করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের উদ্বেগ ও ভোগান্তি আরও বেড়েছে বলে দাবি করেছেন তিনি। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস রাজপথে নামছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে পশ্চিম এশিয়া ও আরব দুনিয়ার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। কারণ আরব দুনিয়া থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহের প্রধান জলপথ হরমুজ প্রণালী যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ডিলারদের মজুত গ্যাস বাইরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে দেশে মোট কত গ্যাস মজুত রয়েছে তা সংসদে জানানো এবং প্রতিটি রাজ্যের মধ্যে সমানভাবে সেই গ্যাস বণ্টনের দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment