আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভুট্টা চাষের আড়ালে কোটি টাকার আফিম কারবার, গ্রেপ্তার বিজেপি নেতা

Published on: March 9, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৯ মার্চঃ ছত্তিশগড়ের দুর্গ জেলায় ভুট্টা চাষের আড়ালে গড়ে উঠেছিল কোটি টাকার মাদক সাম্রাজ্য। দীর্ঘদিন ধরে নিঃশব্দে চলছিল বেআইনি আফিম চাষ। অবশেষে পুলিশের অভিযানে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রায় দেড় একর জমিতে বেআইনি আফিম চাষের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিনয় তাম্রকরকে। এই ঘটনায় ইতিমধ্যেই ছত্তিশগড়ের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

ধৃত বিনয় তাম্রকর দুর্গ জেলা বিজেপির কিষাণ মোর্চার আহ্বায়ক পদে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর খামারবাড়িতে অভিযান চালায়। সেখানে গিয়ে তদন্তকারীরা দেখতে পান, জমির উপরিভাগে ভুট্টা চাষ করা হয়েছে যাতে বাইরে থেকে দেখলে সাধারণ কৃষিকাজ বলে মনে হয়। কিন্তু সেই ভুট্টা গাছের আড়ালেই চলছিল নিষিদ্ধ আফিমের চাষ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
এই ঘটনায় বিনয় তাম্রকরের পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আফিম চাষের জন্য ভিন রাজ্য থেকে বিশেষ শ্রমিক এনে কাজ করানো হত। গোটা বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালনা করা হচ্ছিল যাতে স্থানীয় মানুষ বা প্রশাসনের কেউ বিষয়টি আঁচ করতে না পারেন।
ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে ছত্তিশগড়ের বিজেপি নেতৃত্ব। দলের ভাবমূর্তি রক্ষায় দ্রুত পদক্ষেপ করে বিনয় তাম্রকরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্গ জেলার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভুট্টা চাষের আড়ালে পরিকল্পিতভাবে আফিম চাষ করা হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা জড়িত রয়েছে এবং উৎপাদিত মাদক কোথায় সরবরাহ করা হত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, এই মাদক কারবারের শিকড় আরও গভীরে বিস্তৃত থাকতে পারে। বর্তমানে ধৃত তিনজনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment