আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বঙ্গ ভোটের আগে কমিশনের সঙ্গে বৈঠক, এক বা দুই দফায় নির্বাচনের দাবি বিরোধীদের

Published on: March 9, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৯ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই রবিবার রাজ্যে পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমার-এর নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকাল থেকেই কলকাতায় বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে কমিশন।

বৈঠকে অংশ নেয় বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধিরা। বামফ্রন্টের তরফে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, শমিক লাহিড়ি এবং আফরিন বেগম। বৈঠক শেষে সেলিম জানান, বাংলায় এক দফায় নির্বাচন করানোর দাবি জানানো হয়েছে। তবে সর্বোচ্চ দুই দফায় নির্বাচন হলেও তাদের আপত্তি নেই বলেও কমিশনকে জানানো হয়েছে। একই সঙ্গে প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও তুলেছে বাম নেতৃত্ব।

বাম প্রতিনিধিদের দাবি, যেসব মানুষকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র আওতায় রাখা হয়েছে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের নতুন করে আবেদন করার সুযোগ দিতে হবে। রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির হার নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

অন্যদিকে বিজেপির প্রতিনিধিরাও বৈঠকে এক বা দুই দফায় নির্বাচন করার দাবি জানান। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজোরিয়া, তাপস রায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির পক্ষ থেকে স্পর্শকাতর বুথগুলিকে বিশেষ নজরদারিতে রাখার দাবি করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয়।

তবে রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সরাসরি মন্তব্য এড়িয়ে যান বিজেপি নেতারা। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এসআইআর ইস্যু বর্তমানে আদালতে বিচারাধীন, তাই সেই বিষয়ে আলোচনা হয়নি।

এদিকে বৈঠক শেষে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানান, এক দফা বা একাধিক দফা যেভাবেই নির্বাচন হোক না কেন, তাদের প্রধান দাবি নিরাপত্তা ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কমিশনের কাছে সেই বিষয়টিই সবচেয়ে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment