আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর ইস্যুতে শীতলকুচিতে আন্দোলনের ডাক, গঠিত হল ‘ভোটাধিকার রক্ষা কমিটি’

Published on: March 8, 2026
---Advertisement---

কোচবিহার, ৮ মার্চঃ এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্রমশ উদ্বেগ বাড়ছে শীতলকুচি এলাকার বাসিন্দাদের মধ্যে। ভোটার তালিকা সংক্রান্ত এই পরিস্থিতির জেরে অনেকেই নিজেদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে অভিযোগ। এই আবহেই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল ‘ভোটাধিকার রক্ষা কমিটি’।

রবিবার শীতলকুচিতে আয়োজিত এক আলোচনা সভা থেকেই এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। সভায় উপস্থিত বক্তারা জানান, এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় বহু মানুষের নাম বর্তমানে বিচারাধীন তালিকায় রয়েছে। এর ফলে এলাকায় ব্যাপক দুশ্চিন্তা ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরেই বৈধ ভোটার হিসেবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁদের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

আলোচনা সভায় বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন-এর পক্ষ থেকে স্পষ্ট কোনও ব্যাখ্যা সামনে আসেনি। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। কীভাবে সমস্যার সমাধান হবে বা ভবিষ্যতে তাদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে কিনা-তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বলে দাবি তাঁদের।

এই পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার রক্ষাকে সামনে রেখে একটি সংগঠিত আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ‘ভোটাধিকার রক্ষা কমিটি’ নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, যাঁদের নাম বর্তমানে এসআইআর-এর বিচারাধীন তালিকায় রয়েছে তাঁরা যেন একজোট হয়ে এই আন্দোলনে সামিল হন। সংগঠনের সদস্যদের দাবি, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখাই তাদের প্রধান লক্ষ্য। আগামী দিনে এই ইস্যুকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment